চিরকুটে প্রেমবিষয়ক কথা লিখে যুবকের আত্মহত্যা

২৪ মার্চ ২০২২, ০১:২০ PM
যুবকের আত্মহত্যা

যুবকের আত্মহত্যা © টিডিসি ফটো

পিরোজপুরে আশিকুর রহমান (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাতে পৌরসভার আরামবাগ মহল্লার মেসের দ্বিতীয় তলা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই যুবকের হাতে একটি প্রেমবিষয়ক চিরকুটও পাওয়া গেছে। এতে প্রেমের কথা উল্লেখ আছে। তবে কারও নাম উল্লেখ নেই।

আরও পড়ুন : উপহারের বক্সে কাফনের কাপড়

স্থানীয় সূত্রে জানা যায়, একমাস আগে আশিকুর রহমান পল্লীবিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া শাখায় লাইনম্যান হিসেবে যোগদান করেন। তিনি ওই মেসে ভাড়া থাকতেন। এদিন বিকালে মেসে অন্য সদস্যরা ছিলেন না। এ সুযোগে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

আরও জানা যায়, সন্ধ্যায় অন্যরা এসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মৃত্যুর আগে একটি চিরকুট লিখে রেখে গেছেন। তাতে তিনি আত্মহত্যার কারণ হিসেবে প্রেম সংক্রান্ত কথা উল্লেখ করেছেন।

সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence