৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩১ মার্চ ২০২৬, ১২:১৮ AM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১২:১৯ AM
তারেক রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত প্রেস সচিব আর্থিক সহায়তা তুলে দেন

তারেক রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত প্রেস সচিব আর্থিক সহায়তা তুলে দেন © সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের ৯ মাস বয়সী শিশু সন্তান রাইয়ানের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

জন্মগতভাবে হার্টে ছিদ্রসহ (৯.২৮ মিলিমিটার) নানা জটিলতায় আক্রান্ত শিশুটির ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার।

তারেক রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় আজ সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত দৈনিক দিনকাল কার্যালয়ে শিশুটির পিতার হাতে চিকিৎসাসমগ্র ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সহায়তা প্রদান করে।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন শাহাদত জামান তারা, মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিনসহ বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ ও মেজবাউল ইসলাম জেমিন প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। তারা আশ্বস্ত করেন যে, শিশু রাইয়ানের সুস্থতার জন্য ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে ‘আমরা বিএনপি পরিবার’ ও দলটির পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত থাকবে।

ছেলের চিকিৎসার জন্য এই জরুরি সহায়তা পেয়ে তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পিতা মো. হারুন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬