উপহারের বক্সে কাফনের কাপড়

২৪ মার্চ ২০২২, ০৯:১৮ AM
উপহার বক্স

উপহার বক্স © টিডিসি ফটো

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি বক্সে উপহার হিসেবে কাফনের কাপড় পাঠানো হয়েছে। এ কাফনের কাপড় পাঠিয়ে একটি মসজিদের ইমামকে হত্যার হুমকি দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার উপজেলার নারান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদরাসার সুপার মো. ওসমান গণি (৫৮) কালীহাতি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। মো. ওসমান গণি মধুপুর উপজেলার মেহাবী গ্রামের মরহুম আব্দুল কাদেরের ছেলে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠানের নামে যাত্রা ও অশ্লীল নাচ

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, বুধবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদরাসাটির এক ছাত্রের নিকটে ইমামের জন্য একটি উপহারের বক্স রেখে যান। পরবর্তীতে বক্সটি খুলে বক্সের ভেতরে কাফনের কাপড় ও হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পাওয়া গেছে।

এ ব্যাপারে ইমাম ওসমান গণি জানান, এ বিষয়ে আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছি। এ ঘটনায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, সাধারণ ডায়েরি পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

প্রাইম ব্যাংক পিএলসিতে সিনিয়র ম্যানেজার পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়ায় দাখিলে কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ এআইটি অ্যালামনাই অ্যাওয়ার্ড …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ ভারতে দাপ্তরিক ভাষা উর্দু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬