তিতুমীর কলেজের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ PM
আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন

আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন © সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটির নম্বর ঢাকা মেট্রো-১৩-১২১৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর বাসটি থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। বাসটির সামনের ও ভেতরের অংশে আগুন জ্বলতে দেখা যায়।

পরে আগুন নেভানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগ: আগুন
বাংলাদেশের কামব্যাকের পর বৃষ্টিতে পণ্ড তৃতীয় দিন
  • ১৭ নভেম্বর ২০২৬
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী, দেখতে যাননি প্…
  • ১৭ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
  • ১৭ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে আগুন
  • ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই পকেট গেইট বন্ধ ঘোষণা
  • ১৭ নভেম্বর ২০২৬
চকরিয়ার থানার ওসি অভিযান চালান বান্দরবানে গিয়ে, আসামি খোঁজা…
  • ১৭ নভেম্বর ২০২৬