স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন 

১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ AM
ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবি

ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবি © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়ায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী। গতকাল মঙ্গলবার উপজেলার বলাইশিমুল ইউনিয়নে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গোপালপুর বাজারে মানববন্ধন ও সমাবেশ করে এই দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন, ভুক্তভোগী মেয়ের বাবা মো.জুলহাস মিয়া, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান রিপন, প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম, বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাইফুল আলমসহ শিক্ষার্থীরা। 

মেয়েটির বাবা জুলহাস মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়েটা নবম শ্রেণিতে পড়ে। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে তিনজন ধর্ষণকারী। ইতিমধ্যে আমি এদের বিরুদ্ধে কেন্দুয়া মামলা করেছি। অভিযুক্ত ধর্ষকদেরকে সর্ব্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান তিনি।   

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় স্তব্ধ কেন্দুয়ার সচেতন সমাজ। নারী নির্যাতনের ঘটনা যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই জঘন্য ঘটনা। বক্তারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত ঘৃণ্য অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ইতিমধ্যে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে ৩ যুবকের নামে মামলা দায়ের করেছেন। আসামীদেরকে আইনের আওতায় আনার জন্য জোর চেষ্টা চালাচ্ছি বলে তিনি জানান। 

উল্লেখ্য গত ১৫ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. লিটন মিয়ার ছেলে শুভ (২৩), মোখলেছুর রহমানের ছেলে নূর আলম (৩০) ও ফজলুর রহমানের ছেলে শাহ আলম (২৮) এই তিন যুবকের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। অভিযুক্তরা সবাই উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাওঁ গ্রামের বাসিন্দা।

এর আগে গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের ভুক্তভোগী ছাত্রী রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য নিজেদের বসতঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী চাচাতো ভাই পরিচয়ের তিন যুবক তাকে মুখ চেপে ধরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কান্দা হাওরের গোরস্থানের পাশে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। 

দিনে ক্রেতা, রাতে চোর! তালা কেটে ৬১ লাখ টাকার মোবাইল চুরি
  • ১৮ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে মানব…
  • ১৮ নভেম্বর ২০২৬
বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার
  • ১৮ নভেম্বর ২০২৬
বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে ৪র্থ, বিশ্বের সেরা ১ হাজারে আই…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় দুইদিন বন্ধ ঘোষণা
  • ১৮ নভেম্বর ২০২৬