নেত্রকোনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ PM
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’ © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে প্রধান আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকার জরিমানা করা হয়েছে। অপর আসামি মামুন মিয়াকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই রায় দেন বলে জানান ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল।

এর আগে গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজকের দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেছিলেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই শিশুটিকে নিজ মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখানো হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১১ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

আইনি প্রক্রিয়া চলাকালীন গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তান জন্ম দেয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে সিআইডির একটি দল শিশুর নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯ শতাংশ হুবহু মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ শতভাগ নিশ্চিত করে।

পুকুরে মিলল সাবেক ইউপি সদস্য ও আ'লীগ নেতার মরদেহ
  • ১১ নভেম্বর ২০২৬
ইরানের হুমকি পেয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর 
  • ১১ নভেম্বর ২০২৬
৬৫ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৮, আবেদন শুরু ১৫ নভে…
  • ১১ নভেম্বর ২০২৬
পানিতে আর্সেনিকের উপস্থিতি, নিরাপদ পানির সংকটে ঝুঁকিতে বহু …
  • ১১ নভেম্বর ২০২৬
বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, পরে চলে গেলেন বাবাও
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950