নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

১৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ PM
 কৃষক দল নেতা রাজু মোল্লা

কৃষক দল নেতা রাজু মোল্লা © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। তার নাম রাজু মোল্লা। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিদদী বাসস্টান্ডে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে জড়ো হন। তারা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন, ককটেলের বিস্ফোরণ ঘটান এবং তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে রাজু মোল্লার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  • ১৭ নভেম্বর ২০২৬
কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬