চকরিয়ার থানার ওসি অভিযান চালান বান্দরবানে গিয়ে, আসামি খোঁজার নামে প্রবাসীর বাড়িতে ভাঙচুর-লুটপাট

১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৪ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১১ PM
প্রবাসীর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের বিরুদ্ধে

প্রবাসীর ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের বিরুদ্ধে © টিডিসি ফাইল ছবি

ওয়ারেন্টভুক্ত আসামি খোঁজার নামে সৌদি প্রবাসীর নির্মানাধীন বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে চকরিয়া থানার ওসি আরিফের বিরুদ্ধে। সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে ঘরবাড়ি ভাঙচুর চালিয়ে ঘরের দরজা থেকে শুরু করে ঘরে থাকা যাবতীয় মালামাল লুট করে পুলিশ ভ্যান ও সঙ্গে নিয়ে আসা ডাম্পারে করে নিয়ে যান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

জানা গেছে , চকরিয়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খুজতে যাওয়ার অজুহাতে ওসি আরিফুর রহমান দলবলসহ বান্দরবান থানাধীন ফাইতং মৌজায় প্রবাসী রিয়াদের নির্মানাধীন বাড়িতে প্রবেশ করেন। এসময় তার নেতৃত্বে পার্বত্য বান্দরবানের লামার ফাইতং ফাঁড়ীর পুলিশ এবং চকরিয়ার হারবাং ফাঁড়ির পুলিশ নিয়ে প্রবাসী রিয়াদের নতুন নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর, লুটপাট  ও তান্ডব চালান। পুলিশের ওয়ারেন্টে নাম আসা আসামির বাড়ি না হওয়া সত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর এমন ঘটনায় পুরো এলাকাজুড়ে পরিস্থিতি থমথমে বিরাজ করছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার আতংকে রয়েছেন বলেও জানান  প্রবাসী রিয়াদের বোন, তুহা, রুমা, লিজা এবং পরিবারের অন্যান্য সদস্যরা। 

ভুক্তভোগীদের দাবি, চকরিয়া থানার ওসি আরিফুর রহমান তার দলবল নিয়ে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে প্রবেশ করেন, ১:৪৫ মিনিটে ভাংচুর চালান। এর আগে ফাইতং এবং আজিজ নগর খাদ্যগুদাম থেকে বানিয়ারছড়া পর্যন্ত  রাস্তার উভয় পাশে গাড়ী চলাচল বন্ধ করে দেন বলেও জানা যায়, দীর্ঘ অভিযানের পর নির্মাণাধীন ভবনের লোহার দরজা, লোহার রড, সিমেন্ট, এবং অন্যান্য নির্মাণ সামগ্রী তাদের সাথে যাওয়া পুলিশ ভ্যান ও ডাম্পারে করে নিয়ে আসেন। এসময় কাজ বন্ধ রাখার জন্য  ঠিকাদারকেও হুমকি দেন ওসি আরিফুর রহমান। এই ঘটনায় প্রায়ই ৫-৬ লাখ টাকার ক্ষতির পাশাপাশি নানা হয়রানি হওয়ার অভিযোগ তুলেন সৌদি প্রবাসী রিয়াদ। 

ভুক্তভোগী প্রবাসী রিয়াদ আরও জানান , ‘আমি দীর্ঘ পাঁচ বছর ধরে সৌদি আরব আছি। বাড়ি নির্মাণের উদ্দেশ্যেে আমার বোনের জামাইয়ের মাধ্যমে একটি জায়গা ক্রয় করি । বর্তমানে বাড়ির অধিকাংশ কাজ শেষ হওয়ার পথে, হঠাৎ কোন অভিযোগ ছাড়া আমার নতুন বাড়িতে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান  ও তার নেতৃত্বে ফাইতং এবং হারবাং ফাঁড়ির পুলিশ নিয়ে গিয়ে গভীর রাতে ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে। আমার নামে যদি কোন অভিযোগ থাকলে আমার পরিবার গিয়ে থানায় দেখা করতো। ইতোমধ্যে আমার পরিবারে আতংক বিরাজ করছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

রিয়াদের ভাই সালাউদ্দিন বলেন, আমার ভাই প্রবাসে রয়েছেন বর্তমানে, হঠাৎ আমার ভাইয়ের নির্মাণাধীন বাড়িতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমান একদল পুলিশ নিয়ে গভীর রাতে প্রবেশ করে, এরপর ভাংচুর ও লুটপাট করে মামলাগুলো নিয়ে যায়। এমন ঘটনায় আমাদের পরিবারসহ আমরা আতঙ্কিত হয়ে পড়ছি। 

বিষয়টি সম্পর্কে অবগত আছে কি-না তা জানতে চাইলে হারবাং ফাঁড়ির ইন্সপেক্টর (আইসি) শওকত হোসেন  বলেন,  ‘গতকাল রাতে আমি দায়িত্বতে ছিলাম না, এসআই নাছির ও এসআই মনির তারা নাইট ডিউটিতে ছিল, তারাই জানতে পারবে, ওসির সাথে অভিযানে গেলে ওসির নির্দেশেই যাবে, এখানে আমার কোন পার্মিশনের প্রয়োজন লাগেনা। আমি এরপরেও খবর নিচ্ছি।’

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের কাছে জানতে চাইলে বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দ্রুত প্রতিবেদকের কল কেটে দেন। পরে কয়েক দফায় কল দিল তিনি আর রিসিভ করেননি।

গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে আগুন
  • ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই পকেট গেইট বন্ধ ঘোষণা
  • ১৭ নভেম্বর ২০২৬
চকরিয়ার থানার ওসি অভিযান চালান বান্দরবানে গিয়ে, আসামি খোঁজা…
  • ১৭ নভেম্বর ২০২৬
লাল ফিতার দৌরাত্মে আটকে গেছে বিএমইউর ডেন্টাল স্টেম সেল ব্যা…
  • ১৭ নভেম্বর ২০২৬
সংসদে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি নাজিবুর…
  • ১৭ নভেম্বর ২০২৬
শর্ত ছাড়াই ভর্তি হওয়া যাবে রাবির ৭ বিভাগে, বাকিগুলোর যোগ্যত…
  • ১৭ নভেম্বর ২০২৬