মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার

অজগর সাপ উদ্ধার

অজগর সাপ উদ্ধার © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকা থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে পৌরসভার উত্তর জামালপুর এলাকা থেকে সাপটি উদ্ধার করে ‘সিঙ্ক রেসকিউ টিম বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

রেসকিউ টিমের সদস্য তারেক আজিজ জানান, দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর জামালপুর এলাকায় একটি বড় সাপ দেখার খবর পেয়ে তাদের টিমের হটলাইনে স্থানীয়রা যোগাযোগ করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা প্রায় ৯ ফুট লম্বা এবং ২০ কেজি ওজনের অজগরটি উদ্ধার করেন। পরবর্তীতে বন বিভাগের সহযোগিতায় সাপটি দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া সংলগ্ন পাহাড়ে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে মিরসরাই রেঞ্জের কর্মকর্তা মো. আল আমিন বলেন, বর্তমানে বনাঞ্চলে খাবারের সংকট এবং পরিবেশগত চাপের কারণে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী প্রায়ই লোকালয়ে চলে আসছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত সাপটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিল এবং সেটি নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬