গোপন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ

১৪ মার্চ ২০২২, ০৯:৫৬ AM
গ্রেফতার জুয়েল

গ্রেফতার জুয়েল © সংগৃহীত

নোয়াখালীতে গোপন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. জুয়েল (২১) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৪ মার্চ) র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্প  কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার মনপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতার মো. জুয়েল নোয়াখালী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সেকান্দার সর্দার বাড়ির মো. হোরন মিয়ার ছেলে এবং বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা এলাকায় অবস্থিত আপন আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থাতে ক্রেডিট অফিসার।   

ভুক্তভোগী কলেজছাত্রীর পরিবারের বরাত দিয়ে র‍্যাব জানায়, ভুক্তভোগী কলেজছাত্রী ও অভিযুক্ত জুয়েলের ছোট বোন একই ক্লাসে পড়ালেখা করতো। জুয়েলের ছোট বোন ভুক্তভোগীর বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতো। বোনের মাধ্যমে কলেজছাত্রীর সঙ্গে জুয়েলের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুন : পাঞ্জাবি কিনলে সয়াবিন ফ্রি

র‍্যাব আরও জানায়, সম্পর্কের এক পর্যায়ে মো. জুয়েল অশ্লীল ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে দুই বছর যাবত শারীরিক সম্পর্ক চলে। এ ঘটনায় লজ্জায় ভুক্তভোগী আত্মহত্যার চেষ্টা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, জুয়েলের নিকট হতে পর্নোগ্রাফিক ও প্রতারণার আলামত হিসেবে একটি মোবাইল ফোন এবং এতে সুরক্ষিত কিছু অশ্লীল ভিডিও, মেমোরি কার্ড ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। জুয়েলের বিরুদ্ধে সুধারাম থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  

ভোট গণনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন…
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • ১৩ মার্চ ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্র…
  • ১৩ মার্চ ২০২৬
ফেব্রুয়ারিতে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর
  • ১৩ মার্চ ২০২৬
ভূমিকম্পে কাঁপল তুরস্ক 
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081