নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

০২ এপ্রিল ২০২৬, ০৯:১৫ AM
 মৃত ছামিরুল আক্তার

মৃত ছামিরুল আক্তার © সংগৃহীত

‎হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর কালনী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছামিরুন আক্তার (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎বুধবার সন্ধ্যায় উপজেলার বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ার কান্দি গ্রামের কালনী নদী থেকে ছামিরুন আক্তার এর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার থেকে ছামিরুন আক্তার নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার বিকেলে স্থানীয়রা নদীর পূর্ব তীরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

‎খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

‎হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”

‎তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: হবিগঞ্জ
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় শনাক্ত ৮
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9