গাইবান্ধায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

২৮ মার্চ ২০২৬, ০৪:০২ PM
ঘটনাস্থুলে স্থানীয় লোকজনের ভিড়

ঘটনাস্থুলে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

গাইবান্ধার পলাশবাড়ীতে এক ভাড়াটিয়া নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। একই বাড়ির উঠান থেকে উদ্ধার করা হয়েছে একটি কাটা পুরুষাঙ্গ। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী গ্রামে শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঢোলভাঙ্গা বাজার-সংলগ্ন মোস্তাফিজার রহমানের বসতবাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর পরিচয় নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, তার নাম কবিতা বেগম (২৫)। তিনি সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। অপর দিকে কিছু স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতের নাম ববিতা বেগম (৩০) এবং তিনি স্থানীয় হারুন মিয়ার স্ত্রী। পুলিশ বলছে, প্রকৃত পরিচয় শনাক্তে কাজ চলছে।

স্থানীয়রা জানান, সকালে ঘরের ভেতরে বিছানায় ওই নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, ঘরের ভেতর বিছানায় গলাকাটা অবস্থায় মরদেহ পড়ে আছে। আর বাড়ির উঠানে পড়ে আছে একটি কাটা পুরুষাঙ্গ।

পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠিয়েছে। কাটা পুরুষাঙ্গটিও জব্দ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঘটনার পর থেকে নিহত ওই নারীর স্বামীকে বাড়িতে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে পারিবারিক কলহের খবর এলাকায় প্রচলিত ছিল। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘ওই বাড়িতে ভাড়া থাকতেন। অনেক দিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য ছিল বলে শুনেছি। সকালে ঘরের দরজা খোলা দেখে গিয়ে দেখি, নারীর গলাকাটা লাশ পড়ে আছে। উঠানে আরেকটি কাটা অঙ্গ দেখে আমরা থানায় খবর দিই।’

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ারে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ঘরের ভেতর বিছানায় গলাকাটা অবস্থায় মরদেহ পড়ে ছিল। বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। কাটা পুরুষাঙ্গটি কার, তা-ও শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাটি গুরুত্বসহকারে দেখছেন। দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারে তদন্ত জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬