নেত্রকোনায় নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ

২৯ মার্চ ২০২৬, ১২:৩৮ PM
সাইডুলি নদী

সাইডুলি নদী © ফাইল ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাইডুলি নদী থেকে এক নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) দুপুরে কোনাপাড়া ঘাট এলাকায় স্থানীয় লোকজনের খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার জানান, সাইডুলি নদী থেকে এক নবজাকের মরদেহ পুলিশ উদ্ধার করেছেন। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, আজ সকালে উপজেলার সাইডুলি নদীর কোনাপাড়া ঘাট থেকে এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ২৮ ঘন্টা পর নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের মৃতদেহ …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬