নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

২৯ মার্চ ২০২৬, ০২:৫৮ PM
পুকুরে ভাসছে মরদেহ

পুকুরে ভাসছে মরদেহ © সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোহেল রানা (২৪) নামের এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিস-সংলগ্ন ডোবা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সোহেল রানা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করেন, গত শুক্রবার সকালে তার ছেলে ইটভাটায় কাজে যাননি। বিকেলে তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যার পর থেকেই সোহেল রানা নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রবিবার সকালে ইটভাটার অফিস-সংলগ্ন ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় শ্রমিকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি সোহেল রানার বলে শনাক্ত করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬