পাঞ্জাবি কিনলে সয়াবিন ফ্রি

১৪ মার্চ ২০২২, ০৯:১৭ AM
সয়াবিন ও পাঞ্জাবি

সয়াবিন ও পাঞ্জাবি © সংগৃহীত

সয়াবিন তেল নিত্যদিনের একটি অংশ। ব্যক্তিজীবনে অধিকাংশ রান্নাতেই তেলের আবশ্যিক প্রয়োজন রয়েছে।

দেশজুড়ে তেল নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তেলের এই হাহাকারে ব্যবসায়ীরাও নতুন নতুন ফন্দী নিয়ে হাজির হচ্ছেন।

সাম্প্রতিক সময়ে সয়াবিন তেলকে ঘিয়ে নানা রকমের ঘটনার সূচনাও হয়েছে। টিসিবির ট্রাককে ঘিরে দীর্ঘ লাইন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে টিসিবির ন্যায্যমূল্যে পণ্যের জন্য সিরিয়াল দেওয়া! মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত কারা সেই লাইনে নেই! চারিদিক জুড়ে তেল! তেল আহাজারি।

এইতো কিছুদিন পূর্বের ঘটনা। ঠাকুরগাঁয়ে এক বিক্রেতাকে স্যালাইনের ফোঁটা ফোঁটা তেল দিয়ে পরোটা ভাঁজছেন। যা রীতিমতো দেশব্যাপী আলোচিত ঘটনা। কারোরই এই ঘটনা অজানা নয়। এছাড়া কম্পিউটার কিনলে সয়াবিন তেল ফ্রি’র মতো বিজ্ঞাপনে দেশব্যাপী আলোচিত সয়াবিন তেল নিয়ে নানাবিধ ঘটনা।

পণ্য বিক্রিতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় দেশবাসীর জন্য নতুন অফার নিয়ে এসেছে সিন্ধু ফ্যাশন। অনলাইন শপটি জানিয়েছে, তারা তাদের প্রথম ১০ জন ক্রেতাকে বিনামূল্যে সয়াবিন তেল দেবে। এ বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়েছে।

আরও পড়ুন : কম্পিউটার কিনলে সয়াবিন তেল ফ্রি

রবিবার সিন্ধু ফ্যাশন তাদের ১ম ক্রেতাকে পাঞ্জাবির সঙ্গে এক লিটার সয়াবিন তেল উপহার দেয়। পাঞ্জাবি ক্রয় করলেই এক লিটার সয়াবিন তেল উপহার হিসেবে দেওয়া হবে। মূলত সিন্ধু ফ্যাশনের উদ্বোধনী যাত্রা ও স্টকে থাকা পাঞ্জাবির ওপর এ অফার দেওয়া হচ্ছে।

সিন্ধু ফ্যাশনের কর্ণধার শরীফ আহম্মেদ জানান, মাঝেমধ্যেই বিভিন্ন অফার দেওয়া হয়। এবারও আমাদের প্রতিষ্ঠান এই ব্যতিক্রমী অফার দিচ্ছে। তেলের দাম ঊর্ধ্বমুখী, নিত্য প্রয়োজনীয় এ দ্রব্যটি কেনা দুরূহ হয়ে উঠছে। ভাবলাম, আমাদের এ অফার গ্রাহকদের কাজে দেবে। আমাদেরও বিক্রি বাড়বে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬