পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টেশন মালিককে জরিমানা

জব্দ করা জ্বালানি তেল

জব্দ করা জ্বালানি তেল © টিডিসি

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে পরিবহনকালে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করা হয়েছে এবং জব্দ করা তেল সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করে পুলিশ। ট্রলারটি ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোলসহ কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল।

অভিযানের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এ সময় অবৈধভাবে তেল সরবরাহের দায়ে ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশন’-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা তেল সরকারি কোষাগারে জমা রাখার নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করে মজুদ করা বা অবৈধভাবে পরিবহনের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। অবৈধ ব্যবসায়ীদের দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

জব্দ করা তেল যথাযথ আইনি প্রক্রিয়ায় সরকারি কোষাগারে জমা করার প্রক্রিয়া চলছে। স্থানীয়রা প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬
রমনা কালী মন্দিরসহ ৩ মন্দিরের স্বর্ণচুরিতে একই চক্র, দম্পতি…
  • ১৩ অক্টোবর ২০২৬
পরাজিত শক্তির বিপুল কালো টাকা, দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে এসপি মাসুদ
  • ১৩ অক্টোবর ২০২৬
আতালের আক্ষেপ, আফগানিস্তানের প্রতিরোধ ভাঙল বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৩ অক্টোবর ২০২৬