যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে

০২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ AM
ছাত্রদল নেতা

ছাত্রদল নেতা © সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনায় যুবদল কর্মীর দায়ের করা মামলায় সৌরভ হোসেন (২১) নামের এক ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলায় সৌরভ ৩ নম্বর এজাহারনামীয় আসামি।

গতকাল (৩১ মার্চ ) মঙ্গলবার দুপুরে ইউনিয়নের দিঘলী বাজার থেকে সৌরভ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত সৌরভ হোসেন (২১) দিঘলী ইউনিয়নের পূর্ব দিঘলী গ্রামের মমিন উল্যাহর ছেলে ও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ সন্ধ্যায় দিঘলী বাজারের কালিগাছ তলা নামক স্থানে পূর্ব বিরোধের জেরে যুবদল কর্মী আরমান হোসেনের ভাই ও সঙ্গীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় আরমান হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত সৌরভকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চন্দ্রগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং নিয়মিত মামলার আসামি হিসেবে সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আগে থেকেই আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অধ্যাপক জিনাত হুদা সাময়িক বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬