ড্যাফোডিল শিক্ষার্থীদের নামে মামলা করল সিটি বিশ্ববিদ্যালয়

২৯ অক্টোবর ২০২৫, ০১:৩৯ AM
সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো

সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো © টিডিসি

ঢাকার সাভারের খাগান এলাকায় সিটি বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নামে মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) সংঘর্ষের দিনই সিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান সংবাদ সম্মেলনে বলেছিলেন, আর্থিক ক্ষতিপূরণ না পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির সংবাদ সম্মেলনে সিটি বিশ্ববিদ্যালয়ের সকল অভিযোগ মিথ্যা দাবি করেন এবং বলেন, পরিকল্পিত হামলার শিকার হয়েছে ড্যাফোডিলের শিক্ষার্থীরা ও তাদের জিম্মি করে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংবাদ সম্মেলনের পরই এই মামলার প্রস্তুতি নেয় সিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে অভিযোগপত্র পেয়েছি। এখন আইনি প্রক্রিয়ায় যাচ্ছি। তাদের অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হচ্ছে। এরপর তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিষয়ে জানতে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কল করে পাওয়া যায়নি। উল্লেখ্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি সাভার থানার আওতাধীন।

এর আগে, রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর সিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুথু পড়া নিয়ে ঘটনাটি ঘটে খাগানের ব্যাচেলর প্যারাডাইসের সামনেই। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে রাত ৯টার দিকে সিটি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। এর পরই শুরু হয় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হামলা-পাল্টা হামলা। প্রায় ৭ ঘণ্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় খাগান এলাকা। রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে প্রায় ২৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তত ৭টি যানবাহন ভাঙচুর ও ৫টিতে অগ্নিসংযোগ করেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও খাগানের ব্যাচেলর প্যারাডাইস বাসা।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9