প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শহিদুল

০৬ মার্চ ২০২২, ০৪:০৭ PM
শহিদুল ইসলাম শহিদ

শহিদুল ইসলাম শহিদ © সংগৃহীত

রংপুর মহানগরীর কলেজ রোডের নীলাঞ্জনা ছাত্রাবাসের থেকে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে ওই ভর্তিচ্ছু আত্মহত্যা করেছেন।

শনিবার (০৫ মার্চ) বেলা দেড়টার দিকে রংপুর মহানগরীতে দর্শনা এলাকার কলেজ রোডের নীলাঞ্জনা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম শহিদ রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা হলদিবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রংপুরে এসে কোচিং করছিলেন তিনি।

ছাত্রাবাসের মালিক শামীম বলেন, শহিদুল শুক্রবার রাতে রুমে একা ঘুমিয়েছিলেন। সকালে উঠতে দেরি হওয়ায় সন্দেহ হলে অনেক ডাকাডাকি করেন তারা। একপর্যায়ে বাধ্য হয়ে দরজা ভেঙে দেখেন শহিদ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। দ্রুত থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: ছাত্রাবাসে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুর ঝুলন্ত মরদেহ, পাশে সুইসাইড নোট

বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার এশাই ইজার আলী বলেন, শহিদুল এ বছর উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। এক মাস আগে বিশ্ববিদ্যালয় ভর্তির কোচিং করতে রংপুরে আসেন। শনিবার সকাল থেকে তার ঘরের দরজা বন্ধ দেখে মেস থেকে আমাদের খবর দেওয়া হয়। আমরা দরজা ভেঙে দেখি সিলিংফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে।

তিনি আরও জানান, লাশের পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এতে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় উল্লেখ করে নোটে তিনি কিছু কথা লিখে যান। তার মৃত্যুতে যেন কোনো মামলা না হয়, সেটিও নোটে বলা হয়েছে। তবে প্রাথমিকভাবে এই আত্মহত্যার পেছনে প্রেমঘটিত ব্যাপারকে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে— হতাশ হয়ে ছেলেটি মারা গেছে। লাশ থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬