বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব

২০ এপ্রিল ২০২৬, ০৫:৩২ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ PM
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন।

জানা গেছে, তিনি সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ইবদুর রহমান চৌধুরীর কন্যা। বাবার পথ অনুসরণ করে তিনি বালারেখা থেকে প্রথম নারী সংসদ সদস্য হতে যাচ্ছেন।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল এবং হার্ভার্ড বিজনেস স্কুলের সাবেক শিক্ষার্থী। তিনি বাংলাদেশের করপোরেট খাতে প্রথম নারী হিসেবে বাংলালিংকের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার (ডিসিইও) হিসেবে নিয়োগ পেয়ে ইতিহাস গড়েন। পরে তিনি জনসেবায় যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সফলতা অর্জন করেন।

তিনি ব্যারিস্টার জিশান হায়দারের সঙ্গে বিবাহিত এবং তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি কয়েকজন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়ে এ প্রার্থিতা চূড়ান্ত করেন।

সংরক্ষিত নারী আসনে বিএনপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা: সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোসাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলী, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসি আহমেদ, বিথিকা বিনতে হোসেন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জোহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, নাদিয়া পাঠান পাপন এবং রেজেকা সুলতানা।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬