আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক

২০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ PM
আটক ব্যক্তি

আটক ব্যক্তি © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় জড়িত  মানব পাচারকারী চক্রের তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাতে শাহপরীরদ্বীপ ও সাবরাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

আটকরা হলেন মো. ইসমাইল (৩০), মো. ফারুক (৩৫) ও ইব্রাহিম (৩৪)।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় জড়িত পাচারকারী চক্রকে চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে শাহপরীরদ্বীপ ও সাবরাংয়ের মুন্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের নানা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। এ কাজে তারা অর্থের বিনিময়ে লোকজন সংগ্রহ ও পাচারের সঙ্গে যুক্ত ছিলেন।

ওসি সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হচ্ছে। একই সঙ্গে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬