মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১

২০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ PM
সিমেন্টসহ আটক ব্যক্তিরা

সিমেন্টসহ আটক ব্যক্তিরা © সংগৃহীত

সেন্টমার্টিন সংলগ্ন-সমুদ্র এলাকায় সিমেন্ট পাচারের সময় একটি বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে পরিচালিত এক অভিযানে এ আটক করা হয়।

জানা গেছে, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং চলমান ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী নিয়মিতভাবে টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টহলরত নৌজাহাজ ‘সমুদ্র অভিযান’ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

রবিবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে সেন্টমার্টিন লাইটহাউস থেকে প্রায় ১২ মাইল দূরের সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি নৌবাহিনীর নজরে আসে। সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে নৌজাহাজটি বোটটির দিকে অগ্রসর হয় এবং কাছাকাছি গিয়ে সেটিকে থামানোর নির্দেশ দেয়। পরে বোটটি আটক করে নৌবাহিনীর সদস্যরা।

আটক বোটটির নাম ‘এফবি আব্দুর রহমান-২’। বোটটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট উদ্ধার করা হয়। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, বোটটিতে মোট ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট পাওয়া গেছে, যা অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। একই সঙ্গে পাচার কার্যক্রমে জড়িত ১১ জন ব্যক্তিকে আটক করা হয়।

জব্দ করা সিমেন্ট ও বোটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা বলে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বোট, জব্দ করা মালামাল এবং আটক ব্যক্তিদের হস্তান্তরের কার্যক্রমও চলমান।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় অবৈধ কার্যক্রম দমন, চোরাচালান প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে সমুদ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9