জবি উপাচার্য

‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভিত্তিক রূপ দিতে হবে’

২০ এপ্রিল ২০২৬, ০৬:০৮ PM
‘অপারেশন সার্চলাইট ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা: ইতিহাসের প্রামাণ্য আখ্যানের সন্ধানে’ সেমিনারে কথা বলছেন জবি উপাচার্য

‘অপারেশন সার্চলাইট ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা: ইতিহাসের প্রামাণ্য আখ্যানের সন্ধানে’ সেমিনারে কথা বলছেন জবি উপাচার্য © সংগৃহীত

স্বাধীনতার ৫৬ বছর পরও মুক্তিযুদ্ধের প্রকৃত ও নির্ভুল ইতিহাস পুরোপুরি রচিত হয়নি, যা জাতির জন্য একটি বড় সীমাবদ্ধতা। মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যা বয়ান থেকে বের করে একটি নিরপেক্ষ ও বাস্তবভিত্তিক রূপে সামনে আনা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

আজ সোমবার ‘অপারেশন সার্চলাইট ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা: ইতিহাসের প্রামাণ্য আখ্যানের সন্ধানে’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জবি উপাচার্য বলেন, ‘মুক্তিযুদ্ধে সাধারণ জনগণের পাশাপাশি পুলিশ, আনসার ও ইপিআর সদস্যদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এখনো শহীদের সঠিক সংখ্যা ও শহিদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা নির্ধারণ করা সম্ভব হয়নি, যা ইতিহাসচর্চার ক্ষেত্রে বড় ঘাটতি।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘অপারেশন সার্চলাইট’ ছিল পাকিস্তানি সামরিক জান্তার পূর্বপরিকল্পিত দমন-পীড়ন, যা মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামকে অনিবার্য করে তোলে। তিনি ইতিহাসচর্চায় বহুমাত্রিক উৎস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রাষ্ট্রীয় বয়ানের মধ্যে সীমাবদ্ধ ছিল, যেখানে বিকল্প দৃষ্টিভঙ্গি ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উপেক্ষিত হয়েছে। মুক্তিযুদ্ধ ছিল বাঙালির আত্মনিয়ন্ত্রণের অধিকারের অবশ্যম্ভাবী সংগ্রাম, এবং ‘অপারেশন সার্চলাইট’ সেই সংগ্রামকে ত্বরান্বিত করে সশস্ত্র প্রতিরোধকে অনিবার্য করে তোলে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬