আন্তর্জাতিক কনফারেন্সে যাচ্ছেন জবির পাঁচ শিক্ষার্থী

১০ এপ্রিল ২০২৬, ০১:০৬ PM
জবির পাঁচ শিক্ষার্থী

জবির পাঁচ শিক্ষার্থী © টিডিসি ফটো

সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এনটাপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আয়োজনে দ্বিতীয় আন্তর্জাতিক অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬ কনফারেন্সে বাংলাদেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী।

আগামী ১২-১৪ই এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসি এমএস-২০২৬ আয়োজনে অংশ নিচ্ছেন রসায়ন বিভাগের স্নাতকোত্তর পাঁচ শিক্ষার্থী। তারা হলেন অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। কনফারেন্স শিক্ষার্থীরা তাদের গবেষণা কর্ম পোস্টার ও ওরাল প্রেজেন্টে শানের মাধ্যমে উপস্থাপন করবেন।

উক্ত পাঁচ শিক্ষার্থীকে সাক্ষাৎকীলন শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। তিনি বলেন, 'এটা খুবই আনন্দের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে তারা ভারতে যাচ্ছে। রসায়ন বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিচ্ছে, এটা তাদের জন্য যেমন একটা প্রাপ্তির বিষয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও গর্বের বিষয়। "

গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি করে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়া সত্যি দারুণ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক- শিক্ষার্থীদের এ ধরনের গবেষণা বিষয়ক আয়োজনে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামকে আরো গৌরবে উন্নীত করবে।"

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, " আমাদের রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের পাঁচ জন ছাত্র ইন্ডিয়ার যাদবপুর ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবে এবং সেখানে তারা তাদের গবেষণা কর্ম উপস্থাপন করবে। দোয়া করি ভবিষ্যতে আমাদের ছাত্ররা এভাবে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার অংশগ্রহণ করে রসায়ন বিভাগের ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। ধন্যবাদ ড. জগদীশ চন্দ্র সরকার ও জনাব ইলিয়াস স্যার কে, ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য।"

উল্লেখ্য, ড. জগদীশ চন্দ্র সরকার ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের শিক্ষার্থীরা তাদের চার গবেষণা কর্ম উক্ত কনফারেন্সে উপস্থাপন করবেন। তাদের ভ্রমণ অ্যালাউন্স সহ সৌজন্য স্পন্সর করেন রসায়ন বিভাগ সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার।

জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9