জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু

১৭ এপ্রিল ২০২৬, ০১:৫২ PM
জবি ও জকসু

জবি ও জকসু © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি ধারণা দিতে দুই দিনব্যাপী শিক্ষা মেলা ও সেমিনারের আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। এ আয়োজনে সহযোগিতা করছে এডুমেক্স কনসালটেন্সি।

আগামী ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তারা শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সরাসরি পরামর্শ দেবেন।

এর পরদিন ২২ এপ্রিল কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটি সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে বিদেশে পড়াশোনার প্রস্তুতি, আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যক্তিগত কাউন্সেলিং সুবিধা পাবেন। পাশাপাশি একাধিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ, স্কলারশিপ সংক্রান্ত তথ্য এবং তাৎক্ষণিকভাবে আবেদন ও প্রোফাইল মূল্যায়নের সুবিধাও থাকবে।

এ ছাড়া ৩০০-এর বেশি শিক্ষার্থীকে আইএলটিএস কোর্সে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এজন্য নির্ধারিত জামানত জমা দিতে হবে, যা কোর্সের নির্দিষ্ট শর্ত পূরণ করলে ফেরত দেওয়া হবে।

জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইবরাহীম খলিল বলেন, ‘এই আয়োজন শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার পথকে সহজ ও স্পষ্ট করে তুলবে।’

আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬