জবির নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, জকসুর হস্তক্ষেপে সমাধান 

০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৬ AM
জবির নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের ঘটনা ঘটলে সমাধানে এগিয়ে আসেন জকসু নেতারা

জবির নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের ঘটনা ঘটলে সমাধানে এগিয়ে আসেন জকসু নেতারা © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে বাসার দারোয়ানের অসদাচরণের অভিযোগ উঠেছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নেতারা।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের এক শিক্ষার্থীর সঙ্গে তার বাসার দারোয়ান অসদাচরণ করেন বলে জানা গেছে। বিষয়টি জানার পরপরই জকসুর প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনার সমাধান করেন।

আরও পড়ুন: একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা?

জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসের বাইরে আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে জকসু কোনো ধরনের আপস করবে না। প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950