জবির গনিত বিভাগের সেমিনারে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী আহত

০১ এপ্রিল ২০২৬, ১১:৪১ AM , আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৯ AM
পলেস্তারা খসে শিক্ষার্থী আহত

পলেস্তারা খসে শিক্ষার্থী আহত © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে ২০তম ব্যাচের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১ এপ্রিল) সকালে ক্লাস চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবনগুলো দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর আগে ভবনগুলো সংস্কার ও মেরামতের জন্য কয়েক দফায় ক্যাম্পাস বন্ধ রাখা হয়েছিল। কিন্তু দৃশ্যত কোনো টেকসই সংস্কার কাজ হয়নি বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের। 

বিভাগের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হঠাৎ করেই ছাদের প্লাস্টার খসে পড়ে সরাসরি তাদের ওপর পড়ে। এতে ফাহিমের মাথা ও চোখের আশেপাশে গুরুতর আঘাত লাগে এবং মাহফুজ পিঠে ও হাতে গুরুতর আঘাত পান।

তিনি বলেন, সংস্কারের নামে বারবার সময় নেওয়া হলেও আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়নি। আজ যারা আহত হয়েছে, তাদের জায়গায় অন্য কেউ থাকতে পারত। ঝুঁকিপূর্ণ ভবনে এভাবে ক্লাস করা আমাদের জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে।’

এদিকে দুর্ঘটনার পরপরই তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভিসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি পরিস্থিতি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬