একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা?

০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ PM
একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা?

একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা? © লোগো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিকে, একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কলেজগুলোর স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণের কথা ভাবছে কর্তৃপক্ষ।

তবে জাতীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, একই দিনে আরেকটি ভর্তি পরীক্ষা থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আগানো কিংবা পেছানো হতে পারে।  আজ শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

এর আগে সকালে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, সম্ভাব্য তারিখ জানালেন উপাচার্য’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয় দ্য ডেইলি ক্যাম্পাসে। এরপর একাধিক ভর্তিচ্ছু জানান, তারা অনেকেই এই দুই জায়গায় ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন। তবে একই দিনে ভর্তি পরীক্ষা হওয়ায় তারা একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এতে বিপাকে পড়েছেন তারা।

প্রতিবেদনে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। খুব শীঘ্রই নোটিশের মাধ্যমে জানানো হবে।

তিনি আরও বলেন, গত বছরের মত এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তিতে বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তথ্যমতে, বুটেক্স অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। মোট ১০টি কলেজের আসনসংখ্যা ১২০০টি।

এদিকে, ভর্তিচ্ছুদের বিপাকে পড়ার বিষয়টি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর কাছে তুলে ধরা হয়। এরপর তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একই দিনে আরেকটি ভর্তি পরীক্ষা থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আগানো কিংবা পেছানো হতে পারে। শিক্ষার্থীদের অসুবিধায় ফেলে পরীক্ষা নেওয়া হবে না। এ নিয়ে আগামী রবিবার (৫ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

ফলে এদিন চূড়ান্ত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কলেজগুলোর স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত উপাচার্য, লিখলেন— ‘জীবনে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9