জবি ছাত্রদল কর্তৃক হল সংসদ নেত্রীকে ‘হেনস্তার’ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জকসুর

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ AM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ AM
জবি ছাত্রদল

জবি ছাত্রদল © ফাইল ফটো

জবি ছাত্রদল কর্তৃক হল সংসদের নেত্রীকে হেনস্তার ঘটনায় জকসুর নিন্দা ও প্রতিবাদ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের সংস্কৃতি সম্পাদককে হেনস্তার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জকসুর এজিএস মো. মাসুদ রানার পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মতপ্রকাশকে কেন্দ্র করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচিত সংস্কৃতি সম্পাদক ফাতেমা তুজ জোহরাকে হেনস্তা ও মানসিক নির্যাতনের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।

এতে আরও বলা হয়েছে, হল সংসদের নির্বাচিত নারী প্রতিনিধিকে একটি ছাত্রসংগঠনের নেতা ও তাদের কর্মীরা দলবদ্ধভাবে অবরুদ্ধ করে ভয়ভীতি প্রদর্শন এবং তার ব্যক্তিগত মতপ্রকাশের জন্য কৈফিয়ত চাওয়া, এটি স্পষ্টতই বাকস্বাধীনতা হরণের এবং নব্য-ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। জুলাই বিপ্লবের চেতনা যেখানে ছিল ভয়ের সংস্কৃতি থেকে মুক্তি ও বাকস্বাধীনতা নিশ্চিত করা, সেখানে নিজ ক্যাম্পাসে একজন শিক্ষার্থীর এমন নিরাপত্তাহীনতায় ভোগা অত্যন্ত উদ্বেগজনক।

বিষয়টি সাধারন শিক্ষার্থীদের জন্য অশনিসংকেত উল্লেখ করে জকসু জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপস্থিতিতে একজন নির্বাচিত প্রতিনিধিকে এভাবে অপদস্থ করা এবং পরবর্তীতে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করাটা, সাধারন শিক্ষার্থীদের জন্য এক গভীর অশনিসংকেত। জকসু স্পষ্টভাবে জানাচ্ছে, ক্যাম্পাসে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে শিক্ষার্থীদের ওপর কর্তৃত্ববাদী, অবমাননাকর বা শিষ্টাচারবহির্ভূত আচরণ গ্রহণযোগ্য নয়। জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে ছাত্রসমাজের প্রতিবাদের ভাষা বন্ধ করার কোনো অপচেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও সংযত আচরণের আহ্বান জানাচ্ছে এবং ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত এবং শিক্ষার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে।

মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬