প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধবার

২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ PM
এনটিআরসিএ ও বুয়েট লোগো

এনটিআরসিএ ও বুয়েট লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ হাজারের বেশি প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের এমসিকিউ পরীক্ষার ওএমআর শিট মূল্যায়ন শুরু হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাহায্যে ফলাফল মূল্যায়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, প্রাথমিকভাবে এনটিআরসিএর মাধ্যমে ওএমআর শিট মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হলেও গতকাল রবিবার এক সভায় বুয়েটের মাধ্যমে খাতা মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার দুপুরের পর ওএমআর শিট স্ক্যানিংয়ের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষামন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আগামী বুধবার প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের এমসিকিউ’র ফল প্রকাশের একটি সম্ভাব্য সময় আগে থেকেই নির্ধারিত আছে। সবকিছু ঠিক থাকলে এবং শিক্ষামন্ত্রী অনুমতি দিলে বুধবারই ফল প্রকাশ করা হবে।’

গত শনিবার রাজধানীর ৯টি কেন্দ্রে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার শিফটের এ পরীক্ষায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অংশ নিতে আবেদন করেছিলেন।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে ১১ হাজার ১৫১টি পদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তর-১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ৩ হাজার ১৩১টি শূন্য পদ রয়েছে। এসব পদে প্রথমবারের মতো নিয়োগ সুপারিশ করতে যাচ্ছে এনটিআরসিএ। 

জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9