পাবনায় বিদেশি রিভলবার-গুলিসহ যুবক গ্রেপ্তার

২০ এপ্রিল ২০২৬, ০৫:০২ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ। সোমবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ। সোমবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে © টিডিসি

পাবনা পৌর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অলি হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পৃথক অভিযানে ৩টি বিদেশি রিভলবারসহ একাধিক অস্ত্র জব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোরে পাবনা পৌর সদরের আরিফপুর হাজিরহাট এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার অলি হোসেন পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর হাজিরহাট এলাকার রব্বেল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় একই এলাকার সাইদুল ইসলাম ফকিরের ছেলে শুভ ফকির (২৫) পলাতক।

এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার যুবক অলিকে আদালতের সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬