সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ

২০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ PM
সংসদ সদস্য হান্নান মাসউদ

সংসদ সদস্য হান্নান মাসউদ © সংগৃহীত

নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর হাতিয়ায় ভূমিদস্যু ও জলদস্যুদের উৎপাত এবং বারবার প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংসদে জীবনের নিরাপত্তা চেয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসউদ। তিনি অভিযোগ করেন, তাকে সরাসরি হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে এবং বর্তমানেও তিনি ও তার নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য হান্নান মাসউদ বলেন, হাতিয়ায় ভূমিদস্যু ও জলদস্যুদের উৎপাত অনেক বেশি। গত পরশু হাতিয়া থেকে আসার সময়ও প্রশাসনিক মারফতে জানতে পেরেছি যে, ফেরিতে আমার ওপর আক্রমণের জন্য ডাকাত দল প্রস্তুত ছিল। নির্বাচনের সময় আমি তিনবার এবং এরপর আরও দুইবার হামলার শিকার হয়েছি। এমনকি আমার জন্য দোয়া করায় মসজিদের ইমামকে বের করে এনে মারধর করা হয়েছে।

নিজের নিরাপত্তার বিষয়ে হাহাকার প্রকাশ করে মাসউদ বলেন, আমার গাড়িতে এখনো হামলার ছয়টি কোপ আছে। যারা আমাকে কোপাতে এসেছিল তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বিটিভির সাংবাদিককে কুপিয়েছে, তারা এলাকায় ঘুরছে। আমি মামলা দিয়ে, জিডি করে কোনো প্রতিকার পাচ্ছি না। আমার ওপর যদি পরেরবার আক্রমণ হয়, তার দায় কে নেবে? এলাকা থেকে নির্বাচিত হয়ে যদি এলাকায় নিরাপদে যেতে না পারি, তবে আমি কোথায় যাব? এ সময় তিনি ১৬৪ বিধিতে একটি বিশেষ অধিকার নোটিশ উত্থাপন করেন।

নোটিশের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাননীয় সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন সংসদ সদস্যের ওপর এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত। তবে কার্যপ্রণালি বিধির ১৬৫ (২) ও ১৬৫ (৪) উপবিধির সীমাবদ্ধতার কারণে আমরা নোটিশটি গ্রহণ করতে পারছি না। তবে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি এই বিষয়ে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় সদস্যের অভিযোগ অত্যন্ত দুঃখজনক যদি ঘটনা সত্য হয়ে থাকে। এ বিষয়ে আমি অনুরোধ করব মাননীয় সংসদ সদস্য যদি জিডি বা মামলা না করে থাকেন, তবে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করুন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

মন্ত্রী আরও বলেন, শুধু এই সংসদ সদস্য নন, হাউসের যেকোনো সদস্য যদি এমন পরিস্থিতির শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নিকটস্থ থানায় অভিযোগ করুন। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950