স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবা আটক

০৯ জানুয়ারি ২০২২, ০৬:০৮ PM
হত্যা, নাকি আত্মহত্যা- অনুসন্ধান করছে পুলিশ

হত্যা, নাকি আত্মহত্যা- অনুসন্ধান করছে পুলিশ © প্রতীকী ছবি

রংপুর নগরীর নিজ বাড়ি থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধারের পর তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারী গ্রামের বাড়ি থেকে ইয়াসিন আক্তার কবিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী।

কবিতা (১৩) গ্রামের ইউসুফ আলীর মেয়ে এবং মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

এসআই আশরাফ বলেন, এলাকাবাসীর তথ্যে আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। তারা জানিয়েছে, প্রেমের সম্পর্ক নিয়ে শনিবার রাতে কবিতাকে তার বাবা মারধর করেন।

“সকালে কবিতার ঝুলন্ত মরদেহ দেখে তার মা চিৎকার শুরু করেন। এলাকাবাসী গিয়ে মরদেহ নামায়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

মাহিগঞ্জ থানার ওসি মাহবুবার রহমান বলেন, স্কুলছাত্রী কবিতার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এটি হত্যা, নাকি আত্মহত্যা- আমরা অনুসন্ধান করছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে স্কুলছাত্রীর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনার অনুমোদন
  • ৩১ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence