তসলিমা নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট

১৪ অক্টোবর ২০২১, ০৫:১৯ PM
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন © সংগৃহীত

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গত ৩ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সিটিটিসি ইউনিটের পরিদর্শক নাজমুল নিশাত এ চার্জশিট দেন।

চার্জশিট জমা দেওয়ার ১১ দিন পর বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এ তথ্যটি জানান সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মোতালেব হোসেন।

মামলার অপর আসামিরা হলেন- উইমেন চ্যাপ্টার নামে এক নিউজ পোর্টালের সম্পাদক সুপ্রীতি ধর লিপা ও ভারপ্রাপ্ত সম্পাদক সুচিস্মিতা সিমন্তি। তবে নাম ঠিকানা সংগ্রহ করতে না পারায় উইমেন চ্যাপ্টারের উপদেষ্টা লীনা হককে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা।

এদিকে, চার্জশিটভুক্ত তিন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে সিটিটিসি।

এর আগে ২০১৮ সালের ১৯ এপ্রিল ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মাসিক পত্রিকা আল বাইয়েনাত সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম বাদী হয়ে মামলায় তসলিমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর ট্রাইব্যুনাল রাজধানীর শাহজাহানপুর থানাকে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে ওই বছরের ২৬ এপ্রিল শাহজাহানপুর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ‘উইমেন চ্যাপ্টার নামক ওয়েবসাইটের মাধ্যমে সুপ্রীতি ধর, সুচিষ্মিতা সিমন্তি ও লীনা হক প্রায়ই ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক লেখা প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল বিকেলে তসলিমা নাসরিনের ‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শীর্ষক একটি লেখা প্রকাশ করেন।

ওই নিবন্ধে লেখা হয়, ‘পয়গম্বরও আরব দেশে ইহুদি পুরুষদের মেরে ওদের মেয়েদের নিজের সঙ্গীদের মধ্যে বিতরণ করেছিলেন।’ লেখিকার এই বক্তব্যে মামলার বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বলে উল্লেখ করা হয় অভিযোগে।

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence