এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি বাবর

১২ এপ্রিল ২০২৬, ১০:৪০ AM
ডা. কেএম বাবর বক্তব্যে দেওয়ার সময়

ডা. কেএম বাবর বক্তব্যে দেওয়ার সময় © টিডিসি ফটো

আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর। একই সঙ্গে পহেলা বৈশাখ থেকে ঢাকা-বেনাপোলগামী ট্রেন গোপালগঞ্জের মুকসুদপুর স্টেশনে যাত্রাবিরতি দেবে বলেও জানান তিনি।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ইউপি চেয়ারম্যানদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ডা. কেএম বাবর বলেন, এ জেলার মানুষের দীর্ঘদিনের একটি বড় দাবি পূরণ হতে যাচ্ছে। ট্রেন চলাচল শুরু হলে সাধারণ মানুষ স্বল্প খরচে ঢাকা ও বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। এতে সময় ও অর্থের সাশ্রয় হওয়ার পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে গোপালগঞ্জে প্রত্যাশিত উন্নয়ন হয়নি এবং কর্মসংস্থান সৃষ্টির কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তিনি প্রশ্ন তোলেন, আগে কেন ঢাকা-গোপালগঞ্জ ট্রেন বা একটি ইপিজেড স্থাপন করা সম্ভব হয়নি।

পৌর এলাকার সমস্যা নিয়ে এমপি বাবর বলেন, বর্তমানে পৌরসভায় বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। সরবরাহকৃত পানির মানও সন্তোষজনক নয়। এই সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, গোপালগঞ্জের তিনজন সংসদ সদস্য মিলে জেলার উন্নয়নে এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

ইউপি চেয়ারম্যানদের উদ্দেশে তিনি বলেন, কোনো প্রভাবশালীর পক্ষ না নিয়ে সবসময় দরিদ্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সঙ্গে মাদক, চুরি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান তিনি। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, জনগণের উপকারে আসবে না এমন কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, সদর থানার ওসি আনিচুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
  • ১২ মে ২০২৬
বিআরটিএর নম্বর প্লেট-আরএফআইডি ব্যবহারের নির্দেশ, আগামী সপ্ত…
  • ১২ মে ২০২৬
ঢাকাসহ দুই জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১২ মে ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১২ মে ২০২৬
পরিবারের প্রতি ‘ক্ষোভ’ থেকেই মাকে হত্যা, আদালতে সেই ছেলের স…
  • ১২ মে ২০২৬
বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9