হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন একান্ত সচিব

১২ এপ্রিল ২০২৬, ১০:৩২ AM
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু © বাসস

দু’দিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব সেলিম আহমদ।

শনিবার (১১ এপ্রিল) রাতে বাসসকে এ তথ্য জানিয়ে সেলিম আহমদ বলেন, মন্ত্রী হাসপাতালে অনেকটা সুস্থ হয়ে উঠছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন মন্ত্রীর স্বাস্থ্যের খোজঁ-খবর নিয়েছেন। তার অসুস্থতার কথা শুনে অনেকেই খোঁজ-খবর নিয়েছেন। 

চিকিৎসকদের নির্দেশনা মোতাবেক কাউকে আর দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। কয়েকদিন মন্ত্রী বিভিন্ন জরুরি কাজে গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন। কয়েকদিন রাতে ঘুমাতে পারেননি বিধায় অসুস্থ হয়ে পড়েন তিনি।  

আরও পড়ুন: ‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’

দু’দিনের সফরে শুক্রবার লালমনিরহাটে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাৎক্ষণিকভাবে নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। পরে এয়ার অ্যাম্বুল্যান্সযোগে এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। সেখানে মন্ত্রীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬