স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী

১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ PM
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী

স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী © ভিভিও থেকে নেওয়া

শিশুতোষ নাটক কবি চিতাবাঘ দেখতে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতিতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার (১১ এপ্রিল) রাত আটটার দিকে তাঁরা মহিলা সমিতিতে নাটকটি উপভোগ করতে যান।

বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেইলি রোডে শিকড় চিলড্রেন্স থিয়েটার প্রযোজনায় শিশুদের নিয়ে এক প্রাণবন্ত নাটক এটি।

নাটক শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুশিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তাঁকে কাছে পেয়ে বাচ্চারা খুশিতে আত্মহারা হয়ে আগ্রহের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলান ও সালাম দেন।

এর আগে গত ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত সিনেপ্লেক্সে প্রোজেক্ট হেইল মেরি সিনেমা দেখেন প্রধানমন্ত্রী।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬