ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

১১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ PM
বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © সংগৃহীত

রাজধানীর শ্যামলীতে সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির আলোচিত ঘটনায় অভিযুক্ত যুবদলের সাবেক নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। অভিযুক্তকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন ক্রাউন প্লাজায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ডাক্তার কামরুল ইসলামকে চাঁদাবাজির বিষয়ে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন, কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে বিনা পারিশ্রমিকে দুই হাজার কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে শেরে বাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মঈনের বিরুদ্ধে। সম্প্রতি তার সিকেডিইউ হাসপাতালে গিয়ে চাঁদা দাবি করেন মঈন। এ ঘটনা সামনে এলে শুক্রবার রাতে হাসপাতালটিতে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। তারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এদিকে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ডা. কামরুল ইসলাম জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই হাসপাতালটিতে মালামাল সরবরাহের জন্য ‘ডিস্টার্ব’ করতেন মঈন উদ্দিন মঈন। এমনকি ডা. কামরুলের অজ্ঞাতে বেশি দামে পণ্য সরবরাহ করতেন তিনি। বিষয়টি জানার পর তাকে বাদ দেওয়া হলে তিনি ক্ষিপ্ত হন এবং হাসপাতালটিতে ‘মব’ তৈরির চেষ্টা করেন। এ ঘটনায় দ্রুত রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9