‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’

১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ AM , আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ AM
সারোয়ার তুষার

সারোয়ার তুষার © সংগৃহীত

অধ্যাদেশ বাতিলের ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেন, ‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি।’ শনিবার (১২ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ করেন।

পোস্টে সারোয়ার তুষার বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকে বিএনপি ক্রমাগত বলে গেছে তারা জুলাই সনদ “অক্ষরে অক্ষরে” বাস্তবায়ন করবে। জুলাই সনদে প্রস্তাবিত সুপ্রিম কোর্ট সচিবালয় এবং পুলিশ কমিশন গঠনের ব্যাপারে নোট অব ডিসেন্ট ছাড়া সম্মত হয়েছে দলটি।’

তিনি আরও বলেন, ‘অথচ দুটি অধ্যাদেশই তারা বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় সংসদে বিল আকারে উত্থাপনের মধ্য দিয়ে বাতিল করা হয়েছে। পুলিশ কমিশন সংসদে না উত্থাপনের মধ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করেছে দলটি। আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি। অক্ষরে অক্ষরে মুনাফেকি।’

এই পোস্টে প্রায় ৪ ঘণ্টা আগে দেওয়া পোস্টে এনসিপির এই নেতা বলেন, “ইউনূস কী চায়?”, “ইউনূস আসলে নির্বাচন দিতে চায় না”, “পাঁচ বছর ক্ষমতায় থাকার ফন্দি করেছে ইউনূস”....  খুব কমন একটা কথা শোনা যেত, “সংস্কার দরকার নাই, দ্রুত নির্বাচন দিয়ে চলে যান”।

তিনি আরও লেখেন, টকশোগুলোর শিরোনাম থাকত, “নির্বাচন বনাম সংস্কার”, “নির্বাচন পেছানোর ষড়যন্ত্র”, “নির্বাচন নিয়ে টানাপোড়েন”, “নির্বাচন কি হবে না?’’ নির্বাচন যথাসময়েই হবে, সংস্কারগুলো হওয়া দরকার— প্রতিদিন এমন জবাব দিতে দিতে জেরবার হতাম। “কী সংস্কার করল ইউনূস সরকার” — এগুলো ছিল নিত্যনৈমিত্তিক ফোড়ন। এখন সকল জনগুরুত্বপূর্ণ এবং সংস্কারধর্মী অধ্যাদেশগুলো বাতিল হবার বাস্তবতায় চারিদিকে কেবল হতাশা আর হতাশা।

শেষে সারোয়ার তুষার বলেন, ‘তবে বেশি হতাশ হলে আবার ‘মৌলবাদ’ ক্ষমতায় চলে আসে কি না, এই শঙ্কায় “পরবর্তীতে অধিকতর যাচাই-বাছাই করে আইন করা হবে” — বিএনপির এই সলিম বুঝ দেওয়ার চেষ্টাতেও এখনো অনেক ঈমান আনতে চাচ্ছেন। কথায় আছে ডুবন্ত ব্যক্তি খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে বিএনপির খেলা মাত্র শুরু। পিকচার আভি বহুত বাকি হ্যায়…।’

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬