গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা, প্রেমিকের বিরুদ্ধে মামলা

০৮ অক্টোবর ২০২১, ১০:৫৩ AM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকি ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে নুসরাত জাহান ফারহানা (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে আত্মহত্যার এই ঘটনার পরে ওই তরুণীর পরিবার তার প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন।

নিহত নুসরাত বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন হাসপাতালসংলগ্ন বিসমিল্লাহ মঞ্জিলের ভাড়াটিয়া ওমর ফারুকের মেয়ে। আর অভিযুক্ত প্রেমিক জহিরুল ইসলাম তৌসিফ (২৮) বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. সিরাজের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে মনোমালিন্যের জেরে বাসার সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারহানা। পরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারহানাকে মৃত ঘোষণা করেন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ওই তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত তরুণীর মা বাদী হয়ে মেয়ের প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close