মাদ্রাসার টয়লেটে তালাবদ্ধ প্রেমিক যুগল, ৯৯৯-এ ফোনে উদ্ধার

০৩ অক্টোবর ২০২১, ০৭:২৫ PM
ওই মাদ্রাসায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যান প্রেমিক

ওই মাদ্রাসায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যান প্রেমিক © প্রতীকী ছবি

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বগুড়ার ধুনট উপজোয় একটি মাদ্রাসার টয়লেট থেকে প্রেমিক যুগলকে উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বিলচাপড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে সোহাগ হোসেনের (২০) সঙ্গে প্রায় দুই বছর আগে ওই মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহাগ হোসেন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখান থেকে ছুটি নিয়ে রবিবার সকালের দিকে ওই মাদ্রাসায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। এক পর্যায়ে তারা মাদ্রাসার টয়লেটে প্রবেশ করে।

এ দৃশ্য দেখে স্থানীয়রা বাহির থেকে টয়লেটের তালা লাগিয়ে দেয়। তখন অবস্থা বেগতিক ভেবে সোহাগ হোসেন ৯৯৯-এ ফোন করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রেমিক যুগলকে টয়লেট থেকে ২ ঘণ্টা পর উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

ধুনট থানার এসআই রুহুল আমীন খান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে প্রেমিক-প্রেমিকাকে মাদ্রাসা থেকে উদ্ধার করা হয়েছে। তাদের অভিভাবকদের থানায় ডাকা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence