ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

২৮ জুলাই ২০২১, ১২:০০ AM
নিহত গোলাম রসুল

নিহত গোলাম রসুল © সংগৃহীত

মাগুরা সদরের বেরইলপলিতা গ্রামে দুর্বত্তের ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে বেরইলপরিতা ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রসুল গঙ্গারাম কালীপ্রসন্ন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়ত। তার বাবা কাজী রওনাত বলেন, আমার চায়ের দোকানে অনেক ধরনের ছেলে যাওয়া-আসা করে। কয়েকটি ছেলের সাথে মোবাইল নিয়ে আমার ছেলের দ্বন্দ্ব হয়। আমার মনে হচ্ছে, এ খুনের পেছনে ওই ছেলেরা থাকতে পারে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, বিষয়টি নিয়ে আমরা মাঠে নেমেছি। কী কারণে ছেলেটি খুন হলো তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল কবীর জানান, হাসপাতালে আনার আগেই গোলাম রসুলের মৃত্যু হয়। বুকের মাঝে ধারাল কিছু দিয়ে আঘাত করায় প্রচুর রক্তক্ষরণে ছেলেটি মারা গেছে।

বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬