নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসিয়েদাদ

১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ AM
রিয়াল সোসিয়েদাদের উদযাপন

রিয়াল সোসিয়েদাদের উদযাপন © সংগৃহীত

নাটকীয়তায় ঠাসা ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোপা দেল রের শিরোপা নিজেদের করে নিয়েছে রিয়াল সোসিয়েদাদ। সেভিয়ায় শনিবার রাতে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে। আতলেতিকোর প্রথম দুটি শট ঠেকিয়ে সোসিয়েদাদের জয়ের নায়ক বনে যান গোলরক্ষক উনাই মারেরো। এই জয়ের মাধ্যমে পাঁচ মৌসুম পর স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার ট্রফি ঘরে তুলল সোসিয়েদাদ।

ফাইনালে সোসিয়েদাদের হয়ে নির্ধারিত সময়ে গোল করেন আন্দের বারেনেক্সিয়া ও মিকেল ওইয়ারসাবাল। অন্যদিকে দুইবার পিছিয়ে পড়েও আতলেতিকোকে সমতায় ফেরান আদেমোলা লুকমান ও হুলিয়ান আলভারেস। সোসিয়েদাদের এই সাফল্যের দিনে অনন্য এক ইতিহাস গড়েছেন তাদের কোচ পেল্লেগ্রিনি মাতারাজ্জো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো ক্লাবের হয়ে প্রথম আমেরিকান কোচ হিসেবে শিরোপা জেতার কীর্তি গড়লেন তিনি। সোসিয়েদাদের এটি চতুর্থ কোপা দেল রে শিরোপা হলেও আতলেতিকোর দীর্ঘ এক দশকের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।

ম্যাচের শুরুটা ছিল অবিশ্বাস্য, মাত্র ১৫ সেকেন্ডের মাথায় গন্সালো গেদেসের ক্রসে বারেনেক্সিয়ার হেডে এগিয়ে যায় সোসিয়েদাদ। তবে ১৮তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের পাসে লুকমানের লক্ষ্যভেদে দ্রুতই সমতায় ফেরে আতলেতিকো। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় সোসিয়েদাদ, যা থেকে গোল করতে ভুল করেননি অধিনায়ক ওইয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া আতলেতিকো একের পর এক আক্রমণ চালিয়ে ৮৩তম মিনিটে সফল হয়; থিয়াগো আলমাদার পাস থেকে দারুণ এক শটে ম্যাচে ২-২ সমতা আনেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেস।

অতিরিক্ত সময়েও লড়াই ছিল সমানে সমান। ৯৮তম মিনিটে আতলেতিকো গোলরক্ষক হুয়ান মুসো দুর্দান্ত ডাবল সেভ করে দলকে রক্ষা করেন, আবার ১০০তম মিনিটে আলভারেসের শট পোস্টে লেগে ফিরে আসলে কপাল পুড়ে সিমেওনের দলের। শেষ পর্যন্ত টাইব্রেকারে আতলেতিকোর প্রথম দুই শট নেওয়া সরলথ ও আলভারেসের প্রচেষ্টাকে রুখে দেন উনাই মারেরো। সোসিয়েদাদের চারজন ফুটবলার জালে বল জড়াতে সক্ষম হলে নিশ্চিত হয় তাদের চ্যাম্পিয়ন হওয়া। ১০ বারের শিরোপাজয়ী আতলেতিকোকে মাঠ ছাড়তে হয় হৃদয় ভাঙার একরাশ হতাশা নিয়ে।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9