শিবির সভাপতি

রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি পরীক্ষারা

১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ AM
শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম © ফেসবুক থেকে নেওয়া

এসএসসি পরীক্ষারা রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৯ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে সাদ্দাম বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের প্রয়োজন নিরবচ্ছিন্ন পড়াশোনার পরিবেশ। কিন্তু দুঃখজনকভাবে বিদ্যুতের অনিয়মিত সরবরাহ তাদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় অনেক শিক্ষার্থী ঠিকমতো প্রস্তুতি নিতে পারছে না।

তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে আমাদের মেধাবী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে, যা পুরো জাতির জন্যই উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার জোর দাবি—পরীক্ষার সময় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়, যাতে শিক্ষার্থীরা নিশ্চিন্তে তাদের ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিতে পারে।

সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
  • ১৯ নভেম্বর ২০২৬
মেডিকেলসহ তিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিসেম্বরে, ১১টির হবে …
  • ১৯ নভেম্বর ২০২৬
৪৬৮ সরকারি মহিলা কলেজের নাম মন্ত্রণালয়ে, তালিকা দেখুন এখানে
  • ১৯ নভেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন বিল সাবমিটে জটিলতা, সমাধান জানাল মাউশি
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা, পাবেন যারা
  • ১৯ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage