৭ম শ্রেণির শিক্ষার্থীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

২৫ জুলাই ২০২১, ০৭:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

সপ্তম শ্রেণির এক নামে এক ছাত্রের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এই মামলার আসামী।

গতকাল শনিবার রাতে আলফাডাঙ্গা থানায় আরিফুজ্জামান চাকলাদার নামে স্থানীয় এক গণমাধ্যমকর্মী মামলাটি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঈদুল আজহার আগের রাতে সে তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বণ্য প্রাণীর ছবির ওপর ঈদ মোবারক লিখে পোস্ট দেয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দেউলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. কাদের চাকলাদারের ছেলে আরিফুজ্জামান চাকলাদার আপেল বাদী হয়ে ওই মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, আসামি পলাতক রয়েছে, গ্রেপ্তারে অভিযান চলছে।

ঝিনাইদহে কুকুরের কামড়ে তিন দিনে অর্ধশত মানুষ আহত
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ আরও বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এডুকেশন ক্যাডারের শিক্ষকরা নিজেদের ‘অফিসার’ পরিচয় দিতেই বেশ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৯ জেলায়, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৩ এপ্রিল ২০২৬