পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪ AM
জব্দ করা গাঁজা

জব্দ করা গাঁজা © সংগৃহীত

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজা ও নেশাজাতীয় তরল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎পুলিশ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে ১২৯ কেজি গাঁজা ও সাত বোতল নেশাজাতীয় পদার্থ (ইসকাফ) উদ্ধার করা হয়।
‎
‎এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক রতন মিয়ার স্ত্রী মোছা. আকলিমা আক্তারকে (২৮) গ্রেপ্তার করা হয়।
‎
‎ডিবি পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। ‎ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬