শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো

২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সভা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জুম প্ল্যাটফর্মে হওয়া এ সভায় শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার রাত ৮টায় শুরু হওয়া এ সভা ১০টা পর্যন্ত চলে। সভায় সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেন মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী।

সভা সূত্রে জানা গেছে, শিক্ষকদের বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারে প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া তথ্য কীভাবে উপজেলা শিক্ষা অফিসার যাচাই করবেন সেটি দেখানো হয়েছে। একইসাথে উপজেলা শিক্ষা অফিসারের পাঠানো তথ্য জেলা শিক্ষা কর্মকর্তা এবং কলেজের তথ্য আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক, পরিচালকরা কীভাবে যাচাই করবেন সে বিষয়ে বিস্তারিত দেখানো হয়েছে।

সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা কেবল সংশ্লিষ্টদের পুরো সফটওয়্যারের কার্যক্রম কীভাবে পরিচালিত হয় সেটি দেখিয়েছি। একইসঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া তথ্য কীভাবে যাচাই করতে হবে সেটিও দেখিয়েছি। সভায় সফটওয়্যার নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। আশা করছি খুব শিগগিরই শিক্ষকদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করা যাবে।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পরে বদলি সফটওয়্যারের ডেমো দেখানোর উদ্যোগ নেওয়ার পর তা অনুমোদন দেওয়া হয়। তবে এখনো মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ শুরু না হওয়ায় বদলি শুরু হতে আরও কিছু সময় লাগবে বলে জানা গেছে।

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9