৪৪ কেজি ওজনের গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার

০১ জুলাই ২০২১, ০৫:৩০ PM
অভিযুক্ত শ্রী আরঞ্জন খালকো দীর্ঘদিন থেকে গাঁজার চাষাবাদ করে আসছিলেন

অভিযুক্ত শ্রী আরঞ্জন খালকো দীর্ঘদিন থেকে গাঁজার চাষাবাদ করে আসছিলেন © টিডিসি ফটো

৪৪ কেজি ওজনের গাঁজার গাছসহ এক চাষিকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ। পাঁচবিবি উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন থেকে তিনি এ গাঁজার চাষ করে আসছিলেন।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলার পাঁচবিবি থানার গোপালপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে এ অভিযানে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা শাখা পুলিশের এসআই মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধরঞ্জী ইউনিয়নের পলাশগড় কদমপাড়া গ্রামের একটি চাষের জমিতে দীর্ঘদিন যাবৎ শ্রী আরঞ্জন খালকো নামে ব্যক্তি গাঁজার চাষ করার অভিযোগ ছিল। পরে এ অভিযোগের ভিত্তিতে আমাদের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শ্রী আরঞ্জন খালকোর বাড়ি জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার পালাশগড় কদমপাড়া গ্রামে। তার পিতার নাম শ্রী শাকলু খালকো।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা পুলিশের এসআই মো. ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন থেকে শ্রী আরঞ্জন খালকো চাষের জমিতে গাঁজার গাছের পরিচর্যা করছেন। আমাদের কাছে এ বিষয়ে গোপন সংবাদ ছিল। আমরা তাকে আটক করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তার রক্ষা হয়নি।

পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও শামীমের বাদ পড়ার বিষয়টি রাজনৈ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬