গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা

১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৭ PM
গ্রেপ্তার মিরাজ

গ্রেপ্তার মিরাজ © সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলায় এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এবং একই ঘটনায় ভুক্তভোগীর বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাজিরহাট ইউনিয়ন এর চরযতিন এলাকার বাসিন্দা মো. কামালের ছেলে মিরাজসহ (২৫) অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
 
মামলার এজাহার অনুযায়ী, গত ১০ এপ্রিল দিবাগত রাতে অভিযুক্তরা ভুক্তভোগীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তারা ভুক্তভোগীর স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরবর্তী সময়ে ভুক্তভোগী নারী ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। আবার হামলার আশঙ্কায় পরিবারের পক্ষ থেকে বাড়িতে পাহারার ব্যবস্থা করা হয়।
 
এজাহারে আরও উল্লেখ করা হয়, ১২ এপ্রিল দিবাগত রাতে অভিযুক্ত মিরাজ আবার ওই এলাকায় এলে ভুক্তভোগীর বাবা তাকে আটক করার চেষ্টা করেন। এ সময় মিরাজ তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
 
পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগী নারী মনপুরা থানায় একটি মামলা করেছেন।
 
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘১২ এপ্রিল আমরা ঘটনাটি জানতে পারি। মামলা গ্রহণের পর প্রধান আসামি মিরাজকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও ৩-৪ জন অজ্ঞাত আসামি রয়েছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: ভোলা
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬