মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইরাল

১৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ AM
হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে ‘এলেক্স গ্রুপ’-এর প্রধান ইমন ওরফে এলেক্স ইমন (২৫) নিহত হয়েছেন। প্রতিপক্ষ ‘আরমান-শাহরুখ গ্রুপ’-এর সদস্যরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় তিনজনকে দেশীয় অস্ত্রসহ হাতে-নাতে আটক করেছে পুলিশ। এদিকে, জনাকীর্ণ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রবিবার বিকেলে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আরমান-শাহরুখ গ্রুপের সদস্যরা এলেক্স ইমনকে ঘিরে ধরে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলায় ইমনের একটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং পুরো শরীরে অসংখ্য জখম হয়। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তার পাশে পড়ে থাকার পর তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বী কাজী (২৫)। তারা আরমান-শাহরুখ গ্রুপের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার এবং স্টিলের একটি পাত জব্দ করা হয়েছে। 

মোহাম্মদপুর জোনের এসি আবদুল্লাহ আল মামুন জানান, রায়েরবাজার এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও মাদক কারবার নিয়ে এলেক্স গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহত এলেক্স ইমনের বিরুদ্ধে দুটি হত্যাসহ মোট সাতটি মামলা রয়েছে। এর আগেও এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জোড়া খুনের ঘটনা ঘটেছিল। 

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের দাবির পর দুই বিভাগের নাম পরিবর্তন করল নজরুল ব…
  • ১১ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে শাহবাগে যুব ফ্রন্ট ও ছাত্র ফ…
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে ১৪ ও ১৫তম গ্রেডে চাকরি, আবেদন ৮ নভে…
  • ১১ অক্টোবর ২০২৬